WiFi রাউটার কি? Router কেনার আগে ১০টি গুরুত্বপূর্ণ টিপস ২০২৬
বর্তমান যুগে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনে একটি অংশ। অনলাইন ক্লাস, ব্যাংক, অফিস, গেমিং, স্টিমিং এমনকি বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে ইন্টারনেট। এসব কিছু পরিচালনা করার জন্য একটি ভালো ওয়াইফাই রাউটার অত্যন্ত জরুরী। কিন্তু বাজারে এত অপশন থাকার কারণে আমাদের অনেক সময় সঠিক রাউটার নির্বাচন করতে অনেক সমস্যায় পড়ে যায়।
![]() |
| WiFi রাউটার কেনার ১০টিপস |
এই আর্টিকেল পড়ে আপনি যা যা জানতে পারবেন :
- WiFi রাউটার কি?
- WiFi রাউটার কেন প্রয়োজন?
- ইন্টারনেটের ক্ষেত্রে ভালো একটা ওয়াইফাই রাউটার নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ ?
- Wifi রাউটার কিনার ১০ টি টিপস।
- কিছু সাধারণ প্রশ্ন উত্তর
WiFi রাউটার কি?
WiFi রাউটার হলো এমন এক ইলেকট্রিক ডিভাইস যা আপনার ইন্টারনেট কানেকশনকে তারবিহীন সংকেতে রূপান্তর করে আপনার বাসা বা অফিসে বিভিন্ন ডিভাইসে পৌঁছে দেয়। সংক্ষেপে বললে, এটি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) থেকে আসা ইন্টারনেটকে চারিদিকে ছড়িয়ে দেয় যাতে আপনার মোবাইল, ল্যাপটপ স্মার্ট টিভিতে সহজে ইন্টারনেট কানেকশন যেতে পারে।
WiFi রাউটার যেভাবে কাজ করে?
একটি ওয়াইফাই রাউটার মূলত ২টি প্রদান কাজ করে যথা:
১) নেটওয়ার্ক তৈরি করা।
২) ডাটা আদান প্রদান করা।
১) নেটওয়ার্ক তৈরি করা:
এটি আপনার বাসার মধ্যে সকল ডিভাইসের ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করে, যার ফলে আপনার ইন্টারনেট এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের সহজে আদান-প্রদান হতে পারে।
২) ডাটা আদান প্রদান করা:
ইন্টারনেট থেকে আসা তথ্যগুলো কোনটি বেজে যাবে এবং ডিভাইস থেকে পাঠানো তথ্যগুলো কিভাবে ইন্টারনেটে যাবে তা রাউটার নির্ধারণ করে।
একটি রাউটারের প্রধান বৈশিষ্ট্যসমূহ :
১) অ্য্যান্টেনা : রাউটার উপরে থাকা তার বা দন্ডগুলোকে অ্যান্টেনা বলে। এই এন্টেনা একটি রাউটারের দুটি, চারটি, ছয়টিও থাকে। একটি রাউটারের এন্টেনা সিগন্যাল কতদূর পর্যন্ত যাবে এবং কতটুকু শক্তিশালী হবে তা নির্ধারণ করে।
২) ইথারনেট পোর্ট( LAN Port) : প্রতিটা রাউটার পেছনে কতগুলো পোর্ট থাকে এগুলো মূলত এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য থাকে। এই পোর্ট গুলোর মাধ্যমে রাউটার থেকে কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়া হয় যাতে করে অতি দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট পাওয়া যায়।
৩) ব্যান্ড ( Brand) : একটি রাউটার মূলত দুইটি ব্র্যান্ড থাকে 2.4 GHz এবং 5 GHz. 2.4 দীঘা হট বেশি দূর পর্যন্ত সিগন্যাল পাঠাতে পারে এবং 5 GHz অনেক কাছে থাকলেও অনেক গতি সম্পন্ন ইন্টারনেট প্রদান করে।
৪) নিরাপত্তা : প্রতিটা রাউটারে একটি করে পাসওয়ার্ড সেট করার পদ্ধতি থাকে যাতে করে আপনার ইন্টারনেট অন্য কেউ ব্যবহার করতে না পারে।
WiFi রাউটার কেন প্রয়োজন?
একটি ওয়াইফাই রাউটার কেন প্রয়োজন তা জানার জন্য এর বহুমুখী ব্যবহার দেখাটা গুরুত্বপূর্ণ। মূলত ব্যক্তিগত ও পেশাদার উভয় ক্ষেত্রেই এই ইন্টারনেটের সর্বোচ্চ সুবিধার্নিতে রাউটার একটি অপরিহার্য উপাদান।
তারবিহীন ইন্টারনেট সুবিধা : রাউটার ব্যবহার সবচেয়ে বড় সুবিধা হল এটি আপনাকে তারের জামাই থেকে মুক্তি দেয়। আপনার বাসা যদি একটি ব্রডব্যান্ডের সক্রিয় সংযোগ থাকে তাহলে আপনি তার ছাড়াই আপনার মোবাইল কম্পিউটার এবং টিভিতে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাতে পারবেন।
একাধিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহার: একটি ইন্টারনেট ক্যাবল দিয়ে আপনি একটি মাত্র পিসি অথবা কম্পিউটার চালাতে পারবেন। কিন্তু যখনই আপনি রাউটার ব্যবহার করবেন তখন একই সময় আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, গেম কনসোলে ইন্টারনেট শেয়ার করতে পারবেন।
নিরাপত্তা বাড়ায় : একটি রাউটার শুধু একাধিক ডিভাইসি ইন্টারনেট শেয়ার করে না বরং নিরাপত্তা বাড়ায়।রাউটারের পাসওয়ার্ড সেট করার মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার ইন্টারনেট আপনি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। এছাড়া এটি আপনার ডিভাইসের গোপন রেখে সাইবার আক্রমণ থেকে রক্ষা করে।
ইন্টারনেটের ক্ষেত্রে ভালো একটা ওয়াইফাই রাউটার নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ ?
ইন্টারনেটের ক্ষেত্রে ভালো একটা ওয়াইফাই রাউটার নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে শুধু ভালো ইন্টারনেট প্যাকেজ থাকলে দ্রুতগতি ইন্টারনেট পাওয়া যায়,কিন্তু প্রকৃতপক্ষে আপনার ইন্টারনেটের অভিজ্ঞতা কেমন হবে তার ৮০% নির্ভর করে রাউটারের সুক্ষমতার উপর।
রাউটার হল আপনার ইন্টারনেটের প্রবেশদ্বার। আপনার ইন্টারনেট সংযোগ যত শক্তিশালী হোক না কেন, রাউটার যদি মানসম্মত না হয়, তবে আপনি সেই ইন্টারনেটের আসল সুবিধা কখনোই পাবেন না। তাই দীর্ঘমেয়াদি ইন্টারনেটের সুবিধা পেতে ডুয়াল ব্র্যান্ড এবং গিগাবাইট সমর্থিত অতি উচ্চগতির রাউটা নির্বাচন করা ভালো।
Wifi রাউটার কিনার ১০ টি টিপস:
একটি ভালো রাউটার যেমন স্পিড দেয় তেমনি ভালো ইন্টারনেটের অভিজ্ঞতা দেয়। তাই ওয়াইফাই রাউটার কেনার আগে জেনে বুঝে ভাল রাউটার কিনায় উত্তম। তো চলুন দেখে নেওয়া যাক ওয়াইফাই রাউটার কিনার ১০টি টিপস ।
১)ওয়াইফাই রাউটার নির্বাচন :
একটা কথা সবসময় মাথায় রাখা দরকার আপনার প্রয়োজন অনুসারে ওয়াইফাই রাউটার নির্বাচন করা ভালো। প্রথমেই মন স্থির করতে হবে আপনি কি কাজে ওয়াইফাই রাউটার ব্যবহার করবেন। আপনি যদি সাধারন ব্যবহার যেমন (ফেসবুক, ইউটিউব, অনলাইন ক্লাস ও ব্রাউজিং) করেন তাহলে সাধারণ Dual Band রাউটার যথেষ্ট।
আর অন্যদিকে আপনি যদি সারাদিনে ভারী কোন কাজ করে থাকেন যেমন ( অনলাইন গেমিং, লাইভ স্ট্রিমিং, অনলাইন ক্লাস, অফিস কাজ এমনকি 4k ভিডিও স্ট্রিমিং) তাহলে আপনার দরকার WiFi 6 রাউটার।
২. Single না Dual Band :
বাজার থেকে ওয়াইফাই রাউটার কেনার আগে আপনার অবশ্যই জানা দরকার আপনি সিঙ্গেল না ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই রাউটার নিতে চান। আপনি যদি দাম কম, বেশি রেঞ্জ এবং স্পিড তুলনামূলকভাবে কম রাউটার চান তাহলে আপনার জন্য সিঙ্গেল ব্র্যান্ড (৷ Single Band) রাউটার যথেষ্ট.
অন্যদিকে আপনি যদি তুলনামূলকভাবে বেশি স্পিড চান, 4k ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস এবং গেমিং এ কোন প্রকার ল্যাগ দেখা দেবে না তাহলে আপনার জন্য ডুয়াল ব্যান্ড(Dual Band) রাউটার প্রয়োজন।
👉 বর্তমানে ওয়াইফাইয়ের ভালো একটা অভিজ্ঞতা পাওয়ার জন্য ডুয়াল ব্যান্ড(৷ Dual Band) রাউটার নেওয়া উত্তম সিদ্ধান্ত।
৩) WiFi 5 নাকি WiFi 6 কোনটি ভালো:
WiFi 5 হলো তুলনামূলকভাবে ভালোই স্পিড পাবেন কিন্তু আধুনিক প্রযুক্তির সব ডিভাইসের জন্য উপযুক্ত এবং ইন্টারনেটে ভালো একটা অভিজ্ঞতার জন্য WiFi 6 এর গুরুত্ব অনেক বেশি। WiFi 6 দিয়ে ভালই স্পিড, কম ল্যাগ ও অধিক ডিভাইস সংযুক্ত করা যায়।
৩) রাউটারের স্পিড দেখে নিন :
বাজার থেকে কেনা আনা প্রতিটি রাউটার বক্সে লেখা থাকে 100 MBps,200MBps,300Mbps. এগুলো সাধারণত বক্সে লেখা থাকে যা ক্রেতাকে আগ্রহ দেখানোর জন্য লেখা থাকে । কিন্তু আপনার 50MBps স্পিড এর জন্য AC1200 রাউটার দরকার।
৪) রাউটারের এন্টেনা দেখে নিন :
বর্তমানে একটি ওয়াইফাই রাউটারে ২-৪টি পর্যন্ত এন্টেনা থাকে। অধিক এন্টেনা মানে শক্তিশালী স্পিড, ভালো কভারেজ, কম ল্যাগ।তাই রাউটার কেনার ক্ষেত্রে এনটিনা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
৫) স্পিড / কভারেজ এরিয়া দেখে কিনুন :
বাজারে অনেক ধরনের রাউটার আছে। এগুলো অনেক ধরনের রাউটার সমান কাজ করে না। আপনার বাসায় যদি ২-৩ দেয়াল থাকে, একাধিক তলা বিশিষ্ট তাহলে আপনি WiFi 6 বা Mesh WiFi সিস্টেম রাউটার নিন।
৬) Security ফিচার দেখে নিন:
ওয়াইফাই রাউটার কিনার সময় প্রধানত নিরাপত্তা ফিউচার টি ভালো করে দেখে নিন। কেননা ওয়াইফাই রাউটার সংযোগের পর আপনার ওয়াইফাই যদি সকলে ব্যবহার করে তাহলে আপনার নিরাপত্তা নির্বিঘ্ন হতে পারে। তাই ওয়াইফাই রাউটার কেনার সময় WPA2 / WPA3 Security দেখে কিনুন।
৭) ভালো ব্র্যান্ড নির্বাচন :
বাজারে অনেক ধরনের রাউটার থাকার পর , যখনই রাউটার কিনতে যাবেন তখন ভালো ব্র্যান্ড দেখে নিন। কেননা একটি ভাল ব্র্যান্ড আপনার ইন্টারনেটে অভিজ্ঞতা বাড়ায়, দীর্ঘদিন টিকে, Stable Performance দেয়,Update পাওয়া যায়।
কিছু জনপ্রিয় ব্যান্ড :
- TP-Link
- Tenda
- Asus
- Xiaomi
- Netgear
৮) বাজেটের চেয়ে কোয়ালিটির দিক দেখুন :
অনেকে সবচেয়ে কম দামে রাউটার কিনে পরে আফসোস করে। কেননা বাজেট একটু বাড়ালেই ভালো ওয়াইফাই রাউটার কিনা যায়। ভালো রাউটার কম Hang করে,বেশি স্পিড দেয়, দীর্ঘ দিনটিকে, Performance ভালো দেয়।
৯) প্রসেসর ও র্যাম :
একটি কম্পিউটারের মতোই রাউটারেও প্রসেসর ও র্যাম রয়েছে। দীর্ঘ দিন ঠিকসই ও ভালো পারফরমেন্সের জন্য ডুয়ার কোর বা কোয়াড কোর প্রসেসর দেখে রাউটার কিনুন।
১০) অ্যাপ সাপোর্ট ও ম্যানেজমেন্ট :
আধুনিক ওয়াইফাই রাটোর এখন মোবাইলে অ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আপনি পৃথিবীর যে কোণায় থাকেন না কেন আপনি শুধুমাত্র একটি অ্যাপ ব্যবহারের মাধ্যমে , আপনার ওয়াইফাই রাউটার নিয়ন্ত্রণ করতে পারবেন। অ্যাপের মাধ্যমে আপনি পাসওয়ার্ড পরিবর্তন, ইউজার ব্লক ও ডেটারলিমিট করা অনেক সহজ হয়ে যায়।
Pro Tips: রাউটার কেনার পর আপনার রাউটার বাসার সবথেকে উঁচু স্থানে বসান যাতে করে বাসার প্রতিটি কোণে এটি নির্বিচিহ্নভাবে ইন্টারনেট সিগনাল দিতে পারে।
২০২৬ সালে কোন ধরনের রাউটার কার জন্য?
More👇
| ব্যবহার | উপযুক্ত রাউটার |
|---|---|
| সাধারণ বাসা | Wi-Fi 6 এবং Dual Band সংযুক্ত রাউটার |
| গেমিং | Wi-Fi 6/ Gaming Router |
| বড় বাড়ি | Mesh WiFi বা ৪ অ্যান্টেনা যুক্ত রাউটার |
| অফিস | Tri-Band Router |
| স্মার্ট হোম | Wi-Fi 6E / Wi-Fi 7 রাউটার |
FAQs( সাধারণ প্রশ্ন উত্তর)
প্রশ্ন: কত MBps রাউটার কিনবো?
👉 এটির সাধারণত আপনার ইন্টারনেট প্যাকেজের উপর নির্ভর করে।
- 20-50 MBps= Dual Band
- 100MBps= WiFi 6.
প্রশ্ন: বেশি এন্টেনা মানেই কি বেশি স্পিড?
👉 সব সময় না। কিন্তু আপনি যদি উন্নত মানের কভারেজ, স্থিতিশীল ইন্টারনেট চান তাহলে বেশি এন্টেনা দেখি রাউটার কি নাই ভালো।
প্রশ্ন: একটি রাউটার সাধারণত কতদিন ভালো থাকে?
👉 ভালো মানের রাউটার ৩-৫ বছর বা তার বেশি সময় ধরে ব্যবহার করা যায়।
প্রশ্ন: রাউটার কোথায় রাখলে ভালো সিগনাল পাওয়া যায়?
👉 রাউটার সাধারণত খোলা জায়গায় সবচেয়ে উঁচু স্থানে রাখলে ভালো সিগনাল পাওয়া যায়। ঘরে কুনে বামে যেতে রাখলে ভালো স্পিড পায় না।
প্রশ্ন: অফিসের জন্য কোন রাউটার ভালো?
👉Tri Band বা WiFi 6.
উপসংহার :
একটি ভালো রাউটার আপনার ইন্টারনেট অভিজ্ঞতাকে আরো উন্নত করতে পারে। শুধু কম দাম নয়, ভালোই স্পিড, কভারেজ, আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা ও ভবিষ্যতের কথা চিন্তা করে একটি ভালো ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার কেনায় উত্তম।
আরও পড়ুন :
👉২০২৬ সালের সেরা কিছু ইয়ারবাডস দেখে নিন।আপনার পছন্দের মতো 🔥🎉
👉২০২৬ সালের সেরা বাজেটের ৫টি ফোন দেখে নিন
👉বর্তমান সময়ে সবচেয়ে কম দামে .Com ডোমেইন কিনুন সেরা ৩ ওয়েবসাইটে
👉বাজারে আসছে Nothing এর নতুন ফোন, যেসব ফিচার থাকছে🎉

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন